চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল সাংবাদিকসহ ৯ জনের

আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৫:৪৯:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৫:৪৯:২৭ অপরাহ্ন
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে আটজনই বাংলাদেশি নাগরিক, যাঁরা মূলত চিকিৎসার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী, সন্তান ও শ্বশুর।

নিহত দেবাশীষ দত্ত ‘দৈনিক আজকের পত্রিকা’ ও ‘চ্যানেল নাইন’–এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় ‘দৈনিক আজকের আলো’ পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলেন। এই অগ্নিকাণ্ডে তাঁর স্ত্রী আফসানা শিম্মিন, ছেলে শর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেনও প্রাণ হারিয়েছেন।
 
​স্থানীয় ‘দৈনিক আজকের আলো’ পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান সাংবাদিক দেবাশীষ ও তাঁর পরিবারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই ও এনডিটিভি নিশ্চিত করেছে যে ওই অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নয়জনের মধ্যে আটজনই বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক। স্থানীয় ওয়েলফেয়ার কমিটির সদস্য মহীশুর জানান, নিহত বাংলাদেশিরা সবাই চিকিৎসার জন্য কলকাতায় ওই হোটেলে অবস্থান করছিলেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]