মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংঘাতের পর নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে নীরবতা, পুলিশের কড়া পাহারা মুখে বলের আঘাতে আইসিইউতে ভারতীয় আম্পায়ার নেত্রকোনায় পরিবেশ সংরক্ষণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ দুর্গাপুরে অবৈধভাবে বালু তোলায় দুজনকে দেড় লাখ টাকা জরিমানা দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের মতবিনিময় স্ত্রীকে বৈদ্যুতিক শকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড র‍্যাবের বদলে আসছে ‘এসআরবি’, মন্ত্রিসভায় আইনের খসড়া চূড়ান্ত রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী ‘সম্ভবত এটাই শেষ বছর’ -অবসরের স্পষ্ট ইঙ্গিত দিলেন রোনালদো সাভারের বিতর্কিত সেই এসআইয়ের বিরুদ্ধে মামলা, তদন্ত করবে পিবিআই দুপুরের মধ্যে ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারীর প্রবেশ কলমাকান্দায় বেদখল হওয়া জমি উদ্ধার ও খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে: কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতেই: ইন্ডিয়ান এক্সপ্রেস গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব প্রবাসীর স্ত্রী-মেয়ের গলায় রামদা ধরে জিম্মি, স্বর্ণালংকার ও অর্থ লুট মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে মিসর: এরদোয়ান যুক্তরাষ্ট্রের পর ইউরোপেও পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

নেত্রকোনায় পরিবেশ সংরক্ষণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৯:৩২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৯:৩২:২৩ অপরাহ্ন
নেত্রকোনায় পরিবেশ সংরক্ষণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ

সত্যম চক্রবর্তী দিব্য, নেত্রকোণা: যুবসমাজের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ আইন সম্পর্কে ধারণা সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের ‘যুব ভবন’ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও আবদুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে পরিবেশ রক্ষায় করণীয়, বৃক্ষরোপণের গুরুত্ব এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টি লক্ষ্যের সঙ্গে পরিবেশের সম্পর্ক তুলে ধরেন। এ ছাড়া বনভূমি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
 

সভায় নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন পরিবেশ আইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং পরিবেশ রক্ষায় নাগরিকদের দায়িত্ব ও করণীয় তুলে ধরেন।
 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেলার ময়মনসিংহ বিভাগের ডিভিশনাল অফিসার উজ্জ্বল কুবি, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান, এআরএফবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলওয়ার খান এবং নেত্রকোনা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

 

আলোচনা সভা শেষে দুর্গাপুর, পূর্বধলা ও কেন্দুয়া উপজেলার তিনটি যুব সংগঠনের মাঝে নিবন্ধন সনদ বিতরণ করা হয়। পরে যুব ভবন প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণসহ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সংঘাতের পর নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে নীরবতা, পুলিশের কড়া পাহারা

সংঘাতের পর নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে নীরবতা, পুলিশের কড়া পাহারা