রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে: কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতেই: ইন্ডিয়ান এক্সপ্রেস গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব প্রবাসীর স্ত্রী-মেয়ের গলায় রামদা ধরে জিম্মি, স্বর্ণালংকার ও অর্থ লুট মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে মিসর: এরদোয়ান যুক্তরাষ্ট্রের পর ইউরোপেও পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার কিশোরগঞ্জ সফরে তারেক রহমান উত্তর কোরিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার শেষ হওয়ার গুঞ্জন উড়িয়ে আবারও পর্দায় ‘গোপাল ভাঁড়’ কমলনগরে পাটোয়ারীর হাট ইউপি নির্বাচন: স্বতন্ত্র প্রার্থী নোমান সিরাজীকে ঘিরে নতুন সমীকরণ নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে চালু হচ্ছে অজুর স্থান বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম: ব্রেন্ট ক্রুড ছাড়াল ৮৮ ডলার ছাগলে পাতা খাওয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, গর্ভের সন্তানের মৃত্যুর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আগস্টের শেষ সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিন ছুটির সুযোগ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ মাদারীপুরে বৃদ্ধকে আটকে রেখে মারধর, শ্লীলতাহানির স্বীকারোক্তি আদায়ে জোরপূর্বক ভিডিও ধারণ নোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সভায় দুই-তৃতীয়াংশ নেতার অনুপস্থিতি

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৩:২২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৩:২২:২০ অপরাহ্ন
পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল (বেতনকাঠামো) চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় এর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার। আজ রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
 

নতুন পে-স্কেলের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, গত ১১ বছর নতুন পে-স্কেল না হওয়ায় দেশের প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী মূল্যস্ফীতির মারাত্মক চাপে রয়েছেন। বিষয়টি জনগণের জন্য কিছুটা কষ্টকর হলেও বাস্তবতার নিরিখে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় সমন্বয় করতে হবে।

 

বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি উল্লেখ করে এ বি এম আবদুস সাত্তার বলেন, এই সংকট সমাধানে সরকার নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বাড়ানোর ওপর বিশেষ জোর দিচ্ছে। সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে সরকারের এসব পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

 

দেশে চলমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং পূর্ববর্তী সরকারের বিকল্প কোনো ব্যবস্থা না থাকার কারণেই মূলত বর্তমান জ্বালানি সংকট তৈরি হয়েছে।
 

তবে এই সংকট কাটাতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে বহুমুখী সরবরাহব্যবস্থা (সাপ্লাই চেইন) তৈরির চেষ্টা করছে সরকার।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাসিনাকে ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতেই: ইন্ডিয়ান এক্সপ্রেস

হাসিনাকে ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতেই: ইন্ডিয়ান এক্সপ্রেস