মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিগারেটের দাম বাড়িয়েও ৩ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, কারণ খোঁজার তাগিদ জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি ‘টার্নিটিন’ অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে ঢাকার ডিসি, দেখলেন সেবার বাস্তব চিত্র নিয়ন্ত্রণহীন এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর স্কুলছাত্রী শিপ্রাকে হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর কোডে জালিয়াতি রোধে কঠোর বাংলাদেশ ব্যাংক দখল-চাঁদাবাজি ক্ষমতাসীনদের জন্য অশনিসংকেত: টিআইবি জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলার বিচারকাজ শেষ পর্যায়ে: প্রসিকিউটর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল ওসমান হাদি হত্যা: প্রতিবেদন দিতে ২০ বারের মতো সময় নিল সিআইডি তফসিলের আগেই ১৩ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত মহিষ চুরি বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুবাইয়ে যাত্রাবিরতি শেষে দেশের পথে প্রধানমন্ত্রী চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা জাতিসংঘে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ছাগলে পাতা খাওয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, গর্ভের সন্তানের মৃত্যুর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৮:১৬:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৮:১৬:২৮ পূর্বাহ্ন
ছাগলে পাতা খাওয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, গর্ভের সন্তানের মৃত্যুর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ছাগলে আদার পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীর পেটে লাথি মারার অভিযোগ উঠেছে। এতে ওই নারীর গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। এই ঘটনার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
 

কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মধ্য গোপাল রায় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম মোছা. ছাবেক্কুন্নাহার (৩৫)। তাঁর স্বামীর নাম মো. আসাদুল হক (৪৫)।
 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ১ আগস্ট সকালে ছাগলের বাচ্চাকে আদার পাতা খাওয়ানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে আসাদুলের পরিবারের বাগ্‌বিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এর জেরে ওই দিন রাত আনুমানিক ১০টার দিকে কাকিনা বাগেরহাট চর এলাকা থেকে লোকজন ভাড়া করে এনে আসাদুল হক ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ছাবেক্কুন্নাহারের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা ওই নারীর পেটে লাথি মারেন বলে অভিযোগ।

 

হামলার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে ছাবেক্কুন্নাহারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ আগস্ট রাত সাড়ে তিনটার দিকে তাঁর গর্ভের সন্তানটি মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়। হামলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে পরিবার অভিযোগ করেছে। তবে চিকিৎসকের প্রতিবেদন ও সুষ্ঠু তদন্তের মাধ্যমেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
 

এই হামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন—মো. মমিনুর রহমান, মো. হারুন অর রশিদ, মোছা. শরিফা বেগম, মোছা. জুই বেগম, মো. শফিকুল ইসলাম, জাহাঙ্গীর মিয়া, মো. আলমগীর, গেন্দল, মো. শরিফুল ইসলাম ও মো. নুরুল ইসলাম। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

এদিকে এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে গতকাল শুক্রবার (১৪ আগস্ট) বেলা আড়াইটার দিকে কাকিনা ইউনিয়নে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ হামলার সুষ্ঠু তদন্ত দাবি করেন। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। ভুক্তভোগী পরিবারও এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ