রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাঘাইছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবার পেল ‘আশিকা’র সহায়তা

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৫:৫২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৫:৫২:২০ অপরাহ্ন
বাঘাইছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবার পেল ‘আশিকা’র সহায়তা
মো. আব্দুজ জাহের . বাঘাইছড়ি (রাঙামাটি):  রাঙামাটির বাঘাইছড়িতে সাম্প্রতিক আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা। স্টার্ট ফান্ড বাংলাদেশ, ইউকেএইড (UKAid)সহ বিভিন্ন দাতা সংস্থার আর্থিক ও কৌশলগত সহযোগিতায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

শুক্রবার (১৪ আগস্ট) বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পৌর এলাকার বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে এসব সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পৌরসভার কর পরিদর্শক মনিষা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিকার উপজেলা মনিটরিং অফিসার রুপায়ন চাকমা। এছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য-গৃহস্থালি সামগ্রী সমন্বয়ে একটি সহায়তা প্যাকেজ দেওয়া হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল—৪০ কেজি চাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম রসুন এবং ১ কেজি নাপ্পি/লট্টা শুঁটকি।

স্বাস্থ্য ও গৃহস্থালি সামগ্রীর মধ্যে ছিল—২০ লিটারের ১টি বালতি, ২টি লাইফবয় সাবান, ১টি প্লাস্টিক মগ, ১০টি ওরস্যালাইন, ১টি গামছা, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ১টি বদনা এবং পানি বিশুদ্ধকরণের ১০টি ট্যাবলেট।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দেয়। এ ধরনের মানবিক সহায়তা তাদের সাময়িক দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আশিকার পাশাপাশি দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দাতা সংস্থা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার