সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন বাকৃবি অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন একসঙ্গে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি, যা বলছে দল সাংসদ গাজী নজরুলের পদ থাকবে কি না, যা বললেন ইসি সচিব ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের তিন লাখ টাকার জন্য বন্ধুকে খুন, লাশ গুম করে পরিবারের সঙ্গেই থানায় যান মাসুম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বিজয়ী হাফেজদের দেওয়া বিতর্কিত সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী পাবনায় শিশু কলি হত্যা: আসামির বাড়িতে তৃতীয় দিনেও ভাঙচুর সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের ইতিবাচক ধারা, ১৯ দিনে এল ১৮৭ কোটি ডলার স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান এক বছর ধরে নিখোঁজ কমলনগরের মাইন উদ্দিন, স্বজনদের আহাজারি সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে উঠবে তথ্য সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানে সামরিক অভিযান ভুল সিদ্ধান্ত, মনে করেন ৬০% মার্কিন ভোটার আজ বিশ্ব বাঁশ দিবস, এবারের প্রতিপাদ্য ‘সীমানা ছাড়িয়ে বাঁশ’ ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা অসুস্থ? মুখ খুলল ভারত মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা মক্কা চুক্তি কার্যকরের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ

থাইল্যান্ডে স্কুলে ছাত্রের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ নিহত ২

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ১২:৪৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ১২:৪৮:৫১ অপরাহ্ন
থাইল্যান্ডে স্কুলে ছাত্রের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ নিহত ২

থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের একটি স্কুলে এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে এক শিক্ষক নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। হামলার পর ওই শিক্ষার্থী নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে।
 

আজ শুক্রবার প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার ‘দেবসিরিন ননথাবুরি স্কুলে’ এ হামলার ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
 

ননথাবুরি প্রাদেশিক পুলিশ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দেচরাপি কংদি রয়টার্সকে জানান, নিহতদের মধ্যে একজন শিক্ষক রয়েছেন এবং হামলাকারী শিক্ষার্থী নিজে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় আহত চারজনের মধ্যে একজন শিক্ষক ও তিনজন শিক্ষার্থী রয়েছেন। তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
 

১৮ বছর বয়সী এক প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী রয়টার্সকে জানায়, ‘প্রথমে পটকা ফুটছে বা কেউ কিছু দিয়ে আঘাত করছে ভেবেছিলাম। পরে একের পর এক গুলির শব্দ হতে থাকে এবং কিছু সময় বিরতি দিয়ে আবারও গুলি শুরু হয়।’
 

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, অ্যাম্বুলেন্স পৌঁছালে শিক্ষার্থীরা আতঙ্কে স্কুল ভবন ছেড়ে হুড়োহুড়ি করে বেরিয়ে আসছে। জরুরি উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠায়।
 

উল্লেখ্য, ২০২৫ শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী স্কুলটিতে প্রায় ৩ হাজার ১০০ জন শিক্ষার্থী এবং ১৪৭ জন শিক্ষক রয়েছেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় হাত ইয়াই জেলায় একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষক নিহত এবং এক শিক্ষার্থী আহত হয়েছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন বাকৃবি অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন বাকৃবি অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন