থাইল্যান্ডে স্কুলে ছাত্রের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ নিহত ২

আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ১২:৪৮:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ১২:৪৮:৫১ অপরাহ্ন

থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের একটি স্কুলে এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে এক শিক্ষক নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। হামলার পর ওই শিক্ষার্থী নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে।
 

আজ শুক্রবার প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার ‘দেবসিরিন ননথাবুরি স্কুলে’ এ হামলার ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
 

ননথাবুরি প্রাদেশিক পুলিশ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দেচরাপি কংদি রয়টার্সকে জানান, নিহতদের মধ্যে একজন শিক্ষক রয়েছেন এবং হামলাকারী শিক্ষার্থী নিজে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় আহত চারজনের মধ্যে একজন শিক্ষক ও তিনজন শিক্ষার্থী রয়েছেন। তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
 

১৮ বছর বয়সী এক প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী রয়টার্সকে জানায়, ‘প্রথমে পটকা ফুটছে বা কেউ কিছু দিয়ে আঘাত করছে ভেবেছিলাম। পরে একের পর এক গুলির শব্দ হতে থাকে এবং কিছু সময় বিরতি দিয়ে আবারও গুলি শুরু হয়।’
 

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, অ্যাম্বুলেন্স পৌঁছালে শিক্ষার্থীরা আতঙ্কে স্কুল ভবন ছেড়ে হুড়োহুড়ি করে বেরিয়ে আসছে। জরুরি উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠায়।
 

উল্লেখ্য, ২০২৫ শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী স্কুলটিতে প্রায় ৩ হাজার ১০০ জন শিক্ষার্থী এবং ১৪৭ জন শিক্ষক রয়েছেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় হাত ইয়াই জেলায় একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষক নিহত এবং এক শিক্ষার্থী আহত হয়েছিলেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]