বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০১:২০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০১:২০:৩৫ অপরাহ্ন
রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থায় আধুনিকায়ন আনতে আগামী ছয় মাসের মধ্যে ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে ‘সেমি-অটোমেটিক’ (আধা স্বয়ংক্রিয়) ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর পাশাপাশি যানজট কমাতে গত এক বছরে শহরের ৭৫টি স্থানে সড়কের ডাইভারশন (গতিপথ পরিবর্তন) ও কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে।
 

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। তিনি জানান, ভবিষ্যতে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ভিত্তিক ট্রাফিক নজরদারিসহ প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক করার পরিকল্পনা রয়েছে।
 

অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, রাজধানীতে পর্যায়ক্রমে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হচ্ছে। বর্তমানে ১২টি পয়েন্টে এ ব্যবস্থা কার্যকর রয়েছে। আগামী এক মাসের মধ্যে এই সংখ্যা ৬০ ছাড়িয়ে যাবে বলে আশা করছে ট্রাফিক বিভাগ। পরবর্তী ছয় মাসে প্রধান ১২০টি পয়েন্টকে এই ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য রয়েছে।
 

উন্নত দেশগুলোর মতো পুরোপুরি অটোমেটিক সিস্টেমে না যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, উন্নত দেশের সড়কগুলো অত্যন্ত পরিকল্পিত। কোথায় কত ডিগ্রি কোণে বাঁক থাকবে, তা আগে থেকেই নির্ধারিত। কিন্তু বাংলাদেশের সড়কব্যবস্থা সেভাবে গড়ে ওঠেনি। তাই পুরোপুরি স্বয়ংক্রিয় ব্যবস্থা এখনই প্রয়োগ করা কঠিন। বর্তমান সেমি-অটোমেটিক ব্যবস্থায় প্রয়োজন অনুযায়ী সিগন্যালের সময় ম্যানুয়ালি পরিবর্তন করার সুযোগ রয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, সীমিত জনবল দিয়েই রাজধানীর যানজট কমাতে গত এক বছরে ৭৫টি পয়েন্টে ডাইভারশন ও বিভিন্ন কাঠামোগত পরিবর্তন (মডিফিকেশন) করা হয়েছে। উদাহরণ হিসেবে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে আসাদ গেট, মোহাম্মদপুরের বসিলা, বনানীর কাকলী, মিরপুরের ইসিবি চত্বর ও কালশী ফ্লাইওভারের নিচের মোড়ের কথা উল্লেখ করেন আনিছুর রহমান।
 

আসাদ গেট এলাকার উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে সরাসরি চলাচল বন্ধ করে কিছুটা দূরে ইউটার্নের ব্যবস্থা করায় যানজট কমেছে এবং ওই জংশন পরিচালনায় আটজন ট্রাফিক সদস্য কমানো সম্ভব হয়েছে।
 

বর্তমানে ডিএমপি ট্রাফিকে প্রায় ৪ হাজার ১০০ সদস্য কর্মরত রয়েছেন। তবে ছুটি, প্রশিক্ষণ ও অসুস্থতার কারণে প্রতিদিন প্রায় ৩ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৭০০ সদস্যকে রাজধানীর ৬৬৮টি ট্রাফিক পয়েন্টে দায়িত্ব পালন করতে হয়। এর মধ্যে ২৫টি পয়েন্টে দিন-রাত ২৪ ঘণ্টা (তিন পালায়) ডিউটি চলে। জনবলের এই সীমাবদ্ধতা কাটাতে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোই একমাত্র টেকসই সমাধান বলে মনে করে ডিএমপি।
 

রাজধানীর যানজট নিরসনে শুধু ট্রাফিক পুলিশের উদ্যোগই যথেষ্ট নয় বলে মনে করেন ডিএমপির এই কর্মকর্তা। তিনি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবকে অন্যতম বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন।
 

আনিছুর রহমান বলেন, ‘অনেক সময় প্রয়োজনীয় সমন্বয় ছাড়াই রাতারাতি রাস্তা কেটে উন্নয়নকাজ শুরু করা হয়। সংস্থাগুলো ট্রাফিক বিভাগের সঙ্গে আগাম যোগাযোগও করে না। আবার কাজ করতে গিয়ে অনেক সময় ট্রাফিক সিগন্যালের কেবল (তার) কেটে ফেলায় পুরো সিগন্যাল ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হয়।’ এর বাইরে ভারী বৃষ্টিপাতে সড়ক অচল হয়ে যাওয়া এবং সড়কে মিছিল-সমাবেশের কারণে সৃষ্ট যানজটও বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু