হাজিরা দিতে আদালতে ড. ইউনূস

আপলোড সময় : ০৯-০১-২০২৩ ০১:০৫:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৪ ১১:১৮:২৩ পূর্বাহ্ন
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১২টা ৪৩ মিনিটে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হন।

এ মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালতে এ শুনানি হবে।

এর আগে গত ৩ মার্চ ড. মুহাম্মদ ইউনূস আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে চার্জশিট গ্রহণের বিষয়ে ২ এপ্রিল দিন ধার্য করেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]