‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ

আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৯:২০:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৯:২০:৩৬ পূর্বাহ্ন
অতীত প্রেমের তিক্ত অভিজ্ঞতা এবং ব্যক্তিজীবনের নানা অজানা অধ্যায় নিয়ে এবার মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। জানিয়েছেন, ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া সেই কষ্টই মূলত তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল।
 
​বৃহস্পতিবার (৪ জুন) গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের এই অজানা গল্প শোনান বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত এই অভিনেতা।
 
​সাক্ষাৎকারে তৌসিফ জানান, সাধারণ মানুষের মতো তিনিও প্রেমে কষ্ট পেয়েছেন। তার ভালোবাসার সেই মানুষটি মিডিয়াতেই কাজ করতেন।
 
​তখন তৌসিফ মিডিয়ায় যুক্ত হননি, কেবল গানবাজনা নিয়ে মেতে থাকতেন। কিন্তু কোনো এক অজানা কারণে মিডিয়ায় আসার পর সেই মানুষটি পুরোপুরি বদলে যান।
 
​অতীতের সেই তিক্ত অভিজ্ঞতাই তৌসিফকে নতুন পথ দেখায়। তিনি মনে মনে সিদ্ধান্ত নেন, সুযোগ পেলে তিনিও এই রঙিন দুনিয়ায় পা রাখবেন, তবে কখনোই নিজের শেকড় ভুলে যাবেন না।
 
​বাস্তবে এই অভিনেতা নিজের সেই প্রতিজ্ঞা রেখেছেন। তিনি মনে করেন, বয়সের দিক থেকে বড় হলেও ক্যারিয়ারের শুরুতে তাকে যারা চিনতেন, তারা এখনও তার মাঝে সেই পুরনো তৌসিফকেই দেখতে পান।
 
​শোবিজ অঙ্গনে সফলতার চূড়ায় অবস্থান করলেও ‘তারকা’ বা ‘স্টার’ তকমা গায়ে মাখতে একেবারেই নারাজ তিনি। তৌসিফের স্পষ্ট ভাষ্য, তিনি ‘স্টার’ হওয়ার এই ধারণাতেই বিশ্বাস করেন না।
 
​এই অভিনেতা বিশ্বাস করেন, স্টারডম বা প্রশংসা কখনোই তাকে অহংকারী করতে পারবে না। কেউ ওপরে তুলে দিক বা নিচে ফেলে দিক, তার ভেতরের মানুষটা সবসময় একই রকম থাকবে।
 
​নিজের পারিবারিক শিক্ষার কথা উল্লেখ করে তিনি জানান, প্রতিটি মানুষকে সমান সম্মান দেওয়াই তার জীবনের সবচেয়ে বড় নীতি। মিডিয়াতে আসার অনেক আগে থেকেই তিনি এই নীতি ধারণ করেন এবং সারাজীবন এভাবেই চলতে চান।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

অফিস : সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]