চেয়ারে বসিয়ে এমপিকে ব্যতিক্রমী সংবর্ধনা

আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০৫:২০:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০৫:২০:৩৪ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঝুলন্ত চেয়ারে বসিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুকে ব্যতিক্রমী সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মাননা জানান স্থানীয়রা।
 
 
 
​রোববার (৩১ মে) বিকেলে আয়োজিত এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়টি স্থানীয় সূত্র ও গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করা হয়েছে।
 
​সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সার্বিক কল্যাণ ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
 
​তিনি বলেন, "আমরা শুধু বাঙালি নই, আমরা বাংলাদেশি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খাসিয়া, গারো, মনিপুরী ও চাকমাসহ সব সম্প্রদায়ের মানুষের সমন্বয়ে গঠিত এই দেশকে একযোগে এগিয়ে নিতে হবে।"
 
​এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঞ্জির মন্ত্রী রিওয়েল খংলা। এ সময় বিভিন্ন খাসিয়া পুঞ্জির হেডম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
​অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল খাসিয়া শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শিশু শিল্পীদের নাচ ও গান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
 
​এ সময় খাসিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুল ও তাদের ঐতিহ্যবাহী উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।
 
​একই সঙ্গে পুঞ্জির বাসিন্দারা এলাকার ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে এমপির দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

অফিস : সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]