ফিন্যান্স বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিতদের কর্মস্থল হবে ঢাকা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই অ্যাকাউন্টিং বা ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে ওষুধ শিল্পে কাজের দক্ষতার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
এটি সম্পূর্ণ ফুল-টাইম এবং অফিসভিত্তিক একটি কাজ। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর বয়স কমপক্ষে ২৪ বছর হতে হবে।
এসকেএফ ফার্মা জানিয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আকর্ষণীয় মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা অনুযায়ী অন্যান্য ভাতাদি ও সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
গত ১৪ মে থেকে পদটিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এসকেএফ ফার্মাসিউটিক্যালসের অফিশিয়াল ওয়েবসাইট বা নিয়োগ সংক্রান্ত ওয়েবলিংকে প্রবেশ করে অনলাইনে নিজেদের জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন।