২২ বছরের অপেক্ষা শেষ: শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ১২:৫৯:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০১:০৩:৫১ অপরাহ্ন

দীর্ঘ ২২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (১৬ মে) ইলিশের বাড়ি চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি খাল পুনঃখনন, দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং জেলা বিএনপির একটি সাংগঠনিক সভাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। সরকারপ্রধানের এই সফরকে কেন্দ্র করে পুরো চাঁদপুর জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
 

প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সফরের স্থানগুলো স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন।
 

দীর্ঘ দুই দশকের বেশি সময় পর প্রধানমন্ত্রীর আগমন ঘটতে যাওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে বাঁধভাঙা উচ্ছ্বাস। সরকারপ্রধানকে স্বাগত জানাতে জেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন এবং বিলবোর্ডে।
 

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার সংলগ্ন ‘খোদ খাল’ এবং সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকার ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। স্থানীয় ঘোষেরহাটের বাসিন্দা মো. ফারুক জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত এসব খাল খনন করা হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে। পাশাপাশি পানির প্রবাহ স্বাভাবিক হওয়ায় কৃষিকাজেও বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা স্থানীয়দের।
 

এদিকে, এই সফরের আরেকটি মূল আকর্ষণ হিসেবে থাকছে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। এদিন প্রধানমন্ত্রী চাঁদপুরের এই অনুষ্ঠান থেকেই দেশব্যাপী মোট ২২টি জেলায় একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

অফিস : সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]