মেক্সিকান ভিসা পেতে আর নয় দিল্লির যাত্রা

আপলোড সময় : ০১-১২-২০২৪ ০৯:৫৬:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১২-২০২৪ ১০:০০:২৮ অপরাহ্ন
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভ্রমণের জন্য এখন থেকে বাংলাদেশি নাগরিকদের দিল্লি যেতে হবে না। মেক্সিকো সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশিরা এখন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেকোনো মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

রোববার (১ ডিসেম্বর) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগে ভিসা প্রক্রিয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের নয়াদিল্লির মেক্সিকান দূতাবাসে যোগাযোগ করতে হতো। তবে নতুন সুবিধার আওতায়, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেকোনো মেক্সিকান মিশনে গিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।

মেক্সিকোর অভিবাসন নীতিমালা অনুসারে, যাদের বৈধ কানাডা, যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্যের ভিসা ও পাসপোর্ট রয়েছে, তারা ভিসা ছাড়াই ছয় মাস বা ১৮০ দিন মেক্সিকোতে অবস্থানের সুযোগ পাবেন। এছাড়া গ্রেট ব্রিটেন, উত্তর আয়ারল্যান্ড বা শেনজেন ভিসাধারীরাও এই সুবিধা উপভোগ করতে পারবেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

অফিস : সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]