শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’, ছাত্রদল কর্মীদের মারধর করেছে ছাত্রলীগ

আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০৯:৫৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৪ ১০:২০:৪০ অপরাহ্ন
পিরোজপুরের নেছারাবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের তিন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছে ছাত্রলীগের তিন সক্রিয় কর্মী।

রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার জুলুহার বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ছাত্রদল কর্মীরা হলেন- মো. হাসান, সিয়াম এবং রিয়ান। অন্যদিকে অভিযুক্তরা হলেন- জুলুহার গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে রিয়াদ, মজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজু।

আহত সিয়াম শেখ জানান, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করেন। সেই পোস্টে আমরা ‘হা হা রিঅ্যাক্ট’ দিলে ক্ষুব্ধ হয়ে রিয়াদ ও তার সহযোগীরা আমাদের ওপর লোহার রড দিয়ে হামলা চালায়।

অন্য আহত হাসান বলেন, রিয়াদ তার দলবল নিয়ে আমাদের আটকিয়ে মারধর করে। এমনকি রিয়াদের চাচা সোহাগ আমাদের ধরে রেখে হামলায় সহযোগিতা করেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন বলেন, “অধিকারের বাইরে গিয়েও ছাত্রদলের কর্মীদের ওপর এই হামলা চালানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।”

সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির জানান, “ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্টের রিঅ্যাক্ট নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে হাতাহাতি হয়েছে বলে শুনেছি।”

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

অফিস : সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]