খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা

আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৬:০৮:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৬:২৭:২০ অপরাহ্ন
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় খালেদা জিয়ার উপস্থিতি নিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ড. ইউনূস বলেন, "জাতির বীর সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ১২ বছর পর আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। তাঁর অংশগ্রহণ আমাদের জন্য গর্বের বিষয়।"

তিনি আরও বলেন, "দীর্ঘ অসুস্থতা সত্ত্বেও আজকের মতো বিশেষ দিনে উপস্থিত থাকার জন্য খালেদা জিয়াকে ধন্যবাদ। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।"

অনুষ্ঠানের এক পর্যায়ে দেখা যায়, ড. ইউনূস ও বেগম খালেদা জিয়া পাশাপাশি বসে হাসিমুখে কথোপকথনে মগ্ন ছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে রওনা দিয়ে ঠিক পৌনে ৪টায় সেনাকুঞ্জে পৌঁছান।

উল্লেখ্য, ২০১০ সালে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের ঐতিহাসিক বাড়ি থেকে তাকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছিল। প্রায় ১২ বছর পর সেই সেনানিবাসে তিনি আজ ফিরলেন।

এটি ২০১৮ সালের পর প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোনও প্রকাশ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। এর আগে ২০১২ সালের সশস্ত্র বাহিনী দিবসেও তিনি সেনাকুঞ্জের আয়োজনে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

অফিস : সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]