রাজশাহীর মিষ্টি পান পেল জিআই স্বীকৃতি

আপলোড সময় : ২৬-০৪-২০২৪ ১২:১২:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৫-২০২৪ ১১:১৪:১৭ পূর্বাহ্ন
রাজশাহীতে উৎপাদিত মিষ্টি পান জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। গত বছরের ৩১ আগস্ট রাজশাহীর মিষ্টি পানকে জিআই পণ্য হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে।
 
বুধবার (২৪ এপ্রিল) শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট, শিল্প- নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো. মুনিম হাসান ওই নিবন্ধন সনদে স্বাক্ষর করেছেন।
 
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাজশাহীর মিষ্টি পান সারা দেশের পাশাপাশি দেশের বাইরেও রপ্তানি হচ্ছে। যা প্রতিবছর দুই থেকে আড়াই হাজার কোটি টাকায় বিক্রি হয়। রেশম ও আমের পাশাপাশি পানও অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’ 

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

অফিস : সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]