বাড়লো সয়াবিন তেলের দাম

আপলোড সময় : ১৭-০৪-২০২৪ ১২:২৯:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৪-২০২৪ ১১:২২:০১ অপরাহ্ন
ঈদ পার হতে না হতেই বাড়লো ভোজ্যতেলের দাম। লিটার প্রতি ১০ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ৫ লিটারের সয়াবিন তেল বিক্রি হবে ৮৪৫ টাকা। এছাড়া প্রতি লিটার খোলা পাম তেল ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৬ এপ্রিল) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোজ্যতেলের কাঁচামাল আমদানি, উৎপাদন পর্যায়ে গত ৭ ফেব্রুয়ারি জারিকৃত বিজ্ঞপ্তির মেয়াদ গত ১৫ এপ্রিল শেষ হয়েছে। ফলে ১৬ এপ্রিল থেকে বাজারে ভোজ্যতেল (পরিশোধিত পাম তেল ও সয়াবিন তেল) ভ্যাট অব্যহতি পূর্ববর্তী মূল্যে সরবরাহ করা হবে।

এদিকে, ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু জানিয়েছেন, ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়ে এখনও বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করেননি ব্যবসায়ীরা। তেলের দাম পূর্বের অবস্থায় ফিরবে না। ৫ টাকা ট্যারিফ কমানোর সুবিধা নিয়ে ভোক্তাপর্যায়ে লিটারপ্রতি ১০ টাকা কমানো হয়েছিল। এ নিয়ে বাংলাদেশ ট্যারিফ কমিশনে নতুন করে সুপারিশ করা হবে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

অফিস : সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]