লোহিত সাগরে ইয়েমেনের চারটি ড্রোন ধ্বংস: যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ২৮-০৩-২০২৪ ১০:৩১:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৪ ১১:৪৪:২৮ অপরাহ্ন
লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বাহিনীর পাঠানো চারটি ড্রোন ধ্বংস করেছে বলে বুধবার মার্কিন সামরিক বাহিনী জানিয়েছেন।

ইউএস সেন্ট্রাল কমান্ড এক্স-এ এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনী সানা সময় রাত ২টার (২৩০০জিএমটি) দিকে ‘চারটি দূরপাল্লার ড্রোন’ ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্র বা জোট বাহিনীর জাহাজে কোন আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিবৃতিতে বলা হয়েছে, অস্ত্রগুলো এই অঞ্চলে বাণিজ্য জাহাজ এবং মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর জন্য একটি আসন্ন হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছে।

এতে বলা হয়,‘এই পদক্ষেপগুলো নেভিগেশনের স্বাধীনতা রক্ষা করতে এবং মার্কিন নৌবাহিনী এবং বাণিজ্য জাহাজগুলোর জন্য আন্তর্জাতিক জলসীমাকে আরও নিরাপদ এবং আরও সুরক্ষিত করার জন্য নেওয়া হয়।’ (বাসস ডেস্ক)

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]