বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায়ে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৪:১৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৪:১৪:১৭ অপরাহ্ন

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ আদায়ে মামলার আগে ব্যাংক ও ঋণগ্রহীতার মধ্যে সমঝোতার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কাজে মধ্যস্থতার জন্য প্রথম দফায় কয়েকটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
 

স্টার নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ধাপে পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যস্থতায় সমঝোতা না হলে ব্যাংক ও ঋণগ্রহীতা উভয়ের সম্মতিতে সালিশি প্রক্রিয়ায় যাওয়ার সুযোগ থাকবে।
 

প্রতিবেদনে চারটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো বিএআইসি, হুদু সলিউশনস, লবিং অ্যান্ড দ্য ল কোম্পানি এবং মার্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কোম্পানি।
 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে বিতরণ করা ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা ঋণের মধ্যে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা ছিল খেলাপি। মোট ঋণের হিসাবে খেলাপির হার ৩৩ দশমিক ৮০ শতাংশ।
 

জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। অর্থাৎ পরের তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।
 

তবে আগের বছরের একই সময়ের তুলনায় খেলাপি ঋণের পরিমাণ ও হার দুটোই কমেছে। গত বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা তখনকার মোট বিতরণ করা ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ।
 

টাকার অঙ্কে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে। আর নিজ নিজ শ্রেণির মোট ঋণের অনুপাতে খেলাপির হার সবচেয়ে বেশি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com