দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টির বেশি পরাঘাত

আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১০:১৬:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১০:১৬:০৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ম্যানহাটন বিচের কাছে ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টির বেশি পরাঘাত রেকর্ড করা হয়েছে। মূল কম্পনে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি জানালার কাচ ভেঙে গেলেও ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল।
 

রোববার (২৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগের দিন শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে লস অ্যাঞ্জেলেস কাউন্টির উপকূলে ভূমিকম্পটি হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মূল কম্পনের পর ওই এলাকায় পরপর বেশ কয়েকটি পরাঘাত হয়।
 

ক্যালিফোর্নিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হিসাবে, রেকর্ড করা পরাঘাতগুলোর মধ্যে দুটির মাত্রা ছিল ৪-এর বেশি। আটটি পরাঘাতের মাত্রা ছিল ৩-এর বেশি।
 

ভূমিকম্প বিশেষজ্ঞ লুসি জোনস এক সংবাদ সম্মেলনে বলেন, পরবর্তী এক থেকে দুই সপ্তাহে ৩ মাত্রার কাছাকাছি আরও কিছু পরাঘাত মানুষ টের পেতে পারেন। ক্যালিফোর্নিয়ার ভূতাত্ত্বিক সংস্থার পূর্বাভাস অনুযায়ী, পরাঘাত কয়েক সপ্তাহ চলতে পারে, তবে সময়ের সঙ্গে দুটি কম্পনের মধ্যকার ব্যবধান বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
 

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বিমানবন্দরে জানালার কাচ ভাঙার পাশাপাশি ভেতরের ছাদ থেকে কয়েকটি টাইলস খুলে পড়ে। বিমান চলাচল নিয়ন্ত্রণকক্ষ থেকে কাছাকাছি থাকা পাইলটদের ভূমিকম্পের কথা জানিয়ে বলা হয়, অবতরণে কোনো বাধা নেই।
 

কম্পনে বিভিন্ন স্থানে পণ্যসামগ্রী পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে শনিবার বিকেল পর্যন্ত আশপাশের এলাকায় বড় ধরনের প্রাণহানি বা ভবনের কাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র লিন্ডসে ল্যান্টজ।
 

ম্যানহাটন বিচের কাছে শেভরনের এল সেগুন্দো তেল শোধনাগারে ভূমিকম্পের পর স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা সক্রিয় হয়। এ সময় চিমনি দিয়ে গ্যাস পোড়ানো শুরু হলে দূর থেকেও আগুনের শিখা দেখা যায়।
 

শেভরন এক বিবৃতিতে জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই গ্যাস পোড়ানো হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এতে সাধারণ মানুষের জন্য কোনো ঝুঁকি তৈরি হয়নি।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com