মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা ও ব্যাংকক সফর স্থগিত হয়েছে। দেশের অভ্যন্তরীণ কারণে সফর দুটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার।
শনিবার (২৮ নভেম্বর) কুয়ালালামপুর থেকে ঢাকাকে এ সিদ্ধান্ত জানানো হয়। মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ও মালয়েশিয়ার জন্য সুবিধাজনক সময়ে আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করবেন।
বাংলাদেশ সরকারের আগের এক প্রজ্ঞাপন অনুযায়ী, ৭ ও ৮ ডিসেম্বর আনোয়ার ইব্রাহিমের ঢাকায় থাকার কথা ছিল। সফরকালে তাঁকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার কথাও প্রজ্ঞাপনে উল্লেখ ছিল।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর ঢাকা সফরে এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সফরে তিনি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।