গোপালগঞ্জে নৈরাজ্য ঠেকাতে কঠোর নিরাপত্তা বলয় আইনশৃঙ্খলা বাহিনীর

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০১:৫৪:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০১:৫৪:০০ অপরাহ্ন

গোপালগঞ্জে নতুন করে সহিংসতা ঠেকাতে শহরের প্রধান সড়ক ও অলিগলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাঁজোয়া যান নিয়ে টহলের পাশাপাশি বিভিন্ন এলাকায় পায়ে হেঁটেও টহল দিচ্ছেন সদস্যরা।
 

স্টার নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৫ নভেম্বর) থেকে গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার পর সেখানে সর্বোচ্চ ৫৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলেও নজর রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 

খুলনা বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. খসরু রায়হান জানান, পর্যবেক্ষণকেন্দ্রে ড্রোনের সরাসরি ভিডিও দেখে কর্মকর্তারা এলাকার পরিস্থিতি সম্পর্কে ধারণা নিচ্ছেন। কোথাও বিশৃঙ্খলা বা সংঘবদ্ধ তৎপরতা দেখা গেলে তাঁরা টহল দলকে পরিস্থিতি জানিয়ে নির্দেশনা দেন।
 

গোপালগঞ্জ বেজ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খান বলেন, সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করছেন তাঁরা। তবে কেউ সহিংসতা বা নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গুজবে কান না দিয়ে এলাকায় শান্তি বজায় রাখতে তিনি বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন।
 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সহিংসতার ধাক্কা এখনো তাঁদের আয়ে পড়ছে। এক বাসিন্দা বলেন, ‘সারাদিন বসে থেকে মাত্র ৯০ টাকা আয় করেছি।’ বাসিন্দাদের কেউ কেউ রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দেখার কথাও জানিয়েছেন।
 

স্টার নিউজের প্রতিবেদনে ওই সহিংসতার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সহিংসতায় দুটি থানা ও পুলিশের কয়েকটি গাড়ি পুড়েছে। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতেও হামলা হয়েছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com