দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বেড়েছে। এতে ভ্যাটসহ এক ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকায়।
শনিবার (২৮ নভেম্বর) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করেছে। সকাল ১০টা থেকে এই দর কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের দর বাড়ানো হয়েছে। নতুন দরতালিকায় প্রতি ভরির ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
ভ্যাটসহ ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা নির্ধারণ করেছে বাজুস।