কলিং ভিসায় মালয়েশিয়ায় পৌঁছালেন ১১২ বাংলাদেশি কর্মী

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৮:০৪:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৮:০৪:১৯ অপরাহ্ন

কলিং ভিসায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছেছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে যাওয়া প্রথম এই দলের কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বহন করতে হয়নি।
 

দেশ টিভির মালয়েশিয়া প্রতিনিধি আরিজ মিথুনের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটে কর্মীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
 

আগের দিন বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যায়। যাত্রার আগে বিমানবন্দরে কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
 

কুয়ালালামপুরে কর্মীদের স্বাগত জানান মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার ও ডেপুটি হাইকমিশনার। এ সময় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
 

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছাতে পেরে আনন্দ প্রকাশ করেন কর্মীরা। সেখানে কোনো সমস্যায় পড়লে হাইকমিশন ও নিয়োগদাতা প্রতিষ্ঠান যেন পাশে থাকে, সেই প্রত্যাশার কথাও জানান তাঁরা।
 

কর্মীদের কল্যাণ ও নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়ে হাইকমিশনার বলেন, যেকোনো সংকটে তাঁরা হাইকমিশনের সহযোগিতা পাবেন। দেশের ভাবমূর্তি রক্ষায় তিনি কর্মীদের মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান জানান।
 

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকারও পরামর্শ দেন হাইকমিশনার। গুজব ছড়ানো ও আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন তিনি।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com