মধ্যপ্রাচ্যে শান্তি না এলে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে, আশঙ্কা ট্রাম্পের

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৯:২৩:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৯:২৩:২৩ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছাতে সক্ষম।
 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থ্যাংকসগিভিং উপলক্ষে ফ্লোরিডার মার-আ-লাগো বাসভবন থেকে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
 

ট্রাম্পের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে ইউরোপ থাকলেও যুক্তরাষ্ট্র এর বাইরে। তাঁর আশঙ্কা, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা চলতে থাকলে ইসরায়েলসহ ওই অঞ্চলের অন্য দেশগুলো ইরানের পারমাণবিক হামলার মুখে পড়তে পারে।
 

আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই। দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) স্বাক্ষরকারী।
 

ট্রাম্প বলেন, ইরানের নেতাদের সঙ্গে তাঁর পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। তাঁদের ‘পাগল’ আখ্যা দিয়ে তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না যুক্তরাষ্ট্র।
 

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ট্রাম্প বলেন, অঞ্চলটির তেল যুক্তরাষ্ট্রের প্রয়োজন নেই, তবে সেখানে শান্তি প্রতিষ্ঠা জরুরি। তাঁর মতে, মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করার মতো শক্তি অর্জন না করা পর্যন্ত ওয়াশিংটনের সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন।
 

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে চুক্তির চেষ্টা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এসব মন্তব্য করলেন ট্রাম্প।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com