প্রধানমন্ত্রীর নির্দেশে হজের বিমানভাড়া কমেছে, জানালেন ধর্মমন্ত্রী

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৯:০৫:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৯:০৫:৩০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকার আগের বছরগুলোর তুলনায় হজের বিমানভাড়া কমিয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক মাহফিলে তিনি এ কথা জানান।
 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিরাজদিখানের মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্মমন্ত্রী।
 

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এর মাধ্যমে মসজিদের সেবায় নিয়োজিত ব্যক্তিরা আর্থিক সহায়তা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
 

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের খরচ কমানোর পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেমদের কল্যাণেও সরকার কাজ করছে। তিনি মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদসহ দেশের আলেমদের কাছে দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য দোয়া চান।
 

মাহফিলে সভাপতিত্ব করেন মধুপুর মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আব্দুল হামিদ। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী।
 

মাহফিলে আরও বক্তব্য দেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানী।
 

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com