দুই বছরের বেশি বিরতির পর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হচ্ছে। প্রথম দলে যাচ্ছেন ১১২ জন। তাঁদের সব খরচ বহন করবে মালয়েশিয়ার নিয়োগদাতা প্রতিষ্ঠান ডিএইচএল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কর্মীদের মালয়েশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা। সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল জানিয়েছে, অন্য কর্মীদের পাঠানোর প্রক্রিয়াও চলছে।
বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় প্রথম দলের যাত্রা উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
বোয়েসেলের হিসাবে, এই উদ্যোগের আওতায় এখন পর্যন্ত ১ হাজার ১০৩ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে প্রতিষ্ঠানটি।