এক বছর পর আট বিভাগে তাফসির মাহফিলের ঘোষণা দিলেন আজহারী, রাজশাহী দিয়ে শুরু

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ১০:৩৫:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ১০:৩৫:৪৫ পূর্বাহ্ন

রাজশাহীতে প্রথমবারের মতো তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দেবেন ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী। দুপুরে মাহফিল শুরু হলেও তিনি আলোচনা করবেন এশার নামাজের পর।
 

ওলামা মাশায়েখ পরিষদের রাজশাহী শাখা জানিয়েছে, শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় তাদের আয়োজনে মাহফিল শুরু হবে। আয়োজকদের প্রত্যাশা, এতে কয়েক লাখ মানুষ অংশ নেবেন।
 

পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমীন জানান, রাজশাহীর সবচেয়ে বড় তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের লক্ষ্য নিয়ে তাঁরা কাজ করছেন। মাঠ সাজানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। নারী ও পুরুষের জন্য আলাদা বসার ব্যবস্থা থাকবে।
 

রুহুল আমীন আরও জানান, মাহফিলে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজকদের আলোচনা হয়েছে। বাহিনীর পক্ষ থেকে তাঁদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
 

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর উপস্থিত থাকার কথা রয়েছে। মাহফিলে সভাপতিত্ব করবেন রাজশাহীর সমাজসেবক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
 

এর আগে বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজহারী জানান, এক বছরের বিরতি শেষে তিনি দেশের আট বিভাগে আবারও খোলা মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে অংশ নেবেন।
 

পোস্টে ওয়াজ-মাহফিলকে দেশের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের অংশ হিসেবে উল্লেখ করেন আজহারী। মাহফিলের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে তিনি উপস্থিত সবাইকে শৃঙ্খলা ও ধর্মীয় শিষ্টাচার মেনে চলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
 

আজহারীর মতে, মাহফিলের সার্থকতা নির্ভর করে কোরআন ও সুন্নাহর শিক্ষা মানুষের চিন্তা, চরিত্র ও কাজে কতটা প্রতিফলিত হয়, তার ওপর। এই চর্চার মধ্য দিয়েই ব্যক্তি, পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে তিনি মনে করেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com