কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: শামসুন্নাহারের মৃত্যু, দগ্ধ পাঁচজনের চারজনই মারা গেলেন

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ১২:১৫:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ১২:১৫:৫৭ অপরাহ্ন

রাজধানীর কলাবাগান এলাকার কাঁঠালবাগানে একটি বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ শামসুন্নাহার বেগম (৫২) মারা গেছেন। এ নিয়ে ওই বাসায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনের মৃত্যু হলো।
 

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শামসুন্নাহারের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, শামসুন্নাহারের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
 

ডা. সুলতান মাহমুদ জানান, এর আগে দেড় বছরের এক শিশুসহ তিনজন মারা গেছেন। দগ্ধদের মধ্যে শুধু আব্দুর রহমান চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
 

১৯ নভেম্বর কাঁঠালবাগানের ওই বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আগুন লেগে দুই পরিবারের পাঁচজন দগ্ধ হন।
 

দেড় বছরের শিশু আর এস রহমান, আব্দুর রহমান ও সাবা আক্তার একই পরিবারের সদস্য। অন্য পরিবারের শামসুন্নাহার বেগম ও সানজিদা আক্তার ওই বাসায় সাবলেট থাকতেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com