থানায় হামলা-ভাঙচুরের পর ফেসবুক লাইভে উল্লাস করা সেই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৯:৫১:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৯:৫১:১২ পূর্বাহ্ন

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ফেসবুক লাইভে এসে উল্লাস করার অভিযোগে ছাত্রলীগ কর্মী জয়নাল আবেদীন জিসান মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

সোমবার (২৩ নভেম্বর) সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তার জিসান জাহাঙ্গীর মুন্সীর ছেলে। তাঁর পৈতৃক বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামে হলেও দীর্ঘদিন ধরে তিনি নগরকান্দার চরযোশরদী গ্রামে নানাবাড়িতে বসবাস করে আসছিলেন।
 

পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিসান পুলিশের নজরদারিতে ছিলেন। মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায়ও তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
 

পুলিশের দাবি, থানায় হামলা ও অগ্নিসংযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তাঁকে উল্লাস করতে দেখা যায়।
 

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ ও নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।
 

উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে নগরকান্দা থানার একটি দল চরযোশরদী গ্রামে অভিযান চালিয়ে জিসানকে গ্রেপ্তার করে।
 

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com