দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দিনভর জেলার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি তাঁর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে নিজ বাসভবন থেকে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। সেখান থেকে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।
এরপর দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন সরকারপ্রধান। এ উপলক্ষে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।
এরপর দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন সরকারপ্রধান। এ উপলক্ষে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।
পরে লালমনিরহাট সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করবেন প্রধানমন্ত্রী। এরপর কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলাজুড়ে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘ বিরতির পর সরকারপ্রধানের আগমন উপলক্ষে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।