বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ প্রকাশ

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৬:৩১:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৬:৩১:৫৬ অপরাহ্ন

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির মারিশ্যা জোন পরিচালিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর প্রথম সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন মারিশ্যা জোনের জোন কমান্ডার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, ৩৭ আনসার ব্যাটালিয়নের উপপরিচালক হাছান আলী এবং বিজিবির সহকারী পরিচালক হাফিজুর রহমান।
 

এ ছাড়া বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ সাজুসহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
 

মোড়ক উন্মোচন শেষে জোন কমান্ডার উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের হাতে স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর কপি তুলে দেন।
 

স্মরণিকাটির প্রথম সংস্করণ প্রকাশের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ড তুলে ধরার নতুন উদ্যোগ শুরু হলো। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে জ্ঞানচর্চা এবং সৃজনশীলতার বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com