উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগের বিশেষ সেমিনার অনুষ্ঠিত

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৯:২৫:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৯:২৫:১৫ অপরাহ্ন
চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হয়ে অন্যের জন্য কর্মসংস্থান তৈরির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দিন পলাশ। তিনি বলেছেন, ‘আমাদের অন্যতম সমস্যা হলো আমরা চাকরি করতে চাই, কিন্তু চাকরি দিতে চাই না।’

বুধবার (১১ নভেম্বর) সকালে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) একাডেমিক ভবনের সম্মেলনকক্ষে ‘দৈনন্দিন সমস্যা থেকে ব্যবসায়িক ধারণা’ শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন। সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ।

‘চাকরিপ্রার্থী থেকে চাকরিদাতা’ শিরোনামের উপস্থাপনায় সালাউদ্দিন পলাশ বলেন, ২০২৪ সালে দেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা ছিল ৮ লাখ ৮৫ হাজার। এ অবস্থায় শুধু চাকরি খোঁজার মানসিকতা থেকে বেরিয়ে এসে তরুণদের নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।

কৃষি খাতের উদাহরণ দিয়ে এই অধ্যাপক বলেন, কৃষক যে দামে পণ্য বিক্রি করেন, ভোক্তাকে তা কিনতে হয় তার চেয়ে ২৫২ শতাংশ বেশি দামে। কৃষক ও ভোক্তার মধ্যকার এই বড় মূল্য ব্যবধানই নতুন ব্যবসার সুযোগ তৈরি করে। ব্যবধান কমিয়ে আনার সম্ভাব্য ব্যবসায়িক সমাধান নিয়েও তিনি আলোচনা করেন।

দৈনন্দিন সমস্যা কীভাবে ব্যবসায়িক উদ্যোগে রূপ নিতে পারে, দেশি-বিদেশি ছয়টি উদাহরণের মাধ্যমে তা তুলে ধরেন সালাউদ্দিন পলাশ। এর মধ্যে কৃষিভিত্তিক প্রতিষ্ঠান আইফার্মার ও ডিজিটাল ব্যাংকিংয়ের ধারণা বিশেষভাবে উঠে আসে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন। তিনি দৈনন্দিন সমস্যাকে ব্যবসায়িক উদ্যোগে রূপান্তর করতে শিক্ষার্থীদের উৎসাহ দেন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী হোসেন।

ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আতিকুর রহমানের সভাপতিত্বে স্বাগতবক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইউসুফ আলী । এ সময় প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাদিকুর রহমান ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন একই বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com