পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

আপলোড সময় : ১১-১১-২০২৬ ১১:০১:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ১১:০১:১০ পূর্বাহ্ন

পাবনা সদর উপজেলার দোগাছী বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের কক্ষের ভেতরে আগুন লাগলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
 

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার পর দোগাছী ইউনিয়নের ওই শাখায় এ ঘটনা ঘটে। বুধবার (১১ নভেম্বর) সকালে এ তথ্য জানান সংশ্লিষ্টরা। এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিল বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
 

গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান জানান, দোগাছী বাজারে একটি ভাড়া বাসায় ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হয়। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর দুর্বৃত্তরা ব্যাংকের সামনের অংশ ও কক্ষের জানালা লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। এতে কক্ষের ভেতরে আগুন ধরে যায়।
 

তিনি আরও জানান, ব্যাংকের নিরাপত্তাকর্মী আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ব্যাংকের উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
 

এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়ে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান এজিএম আসাদুজ্জামান।
 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com