দণ্ডিত শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ আইনেই ফিরিয়ে আনা হবে: তথ্য উপদেষ্টা

আপলোড সময় : ১০-১১-২০২৬ ১২:৫৯:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ১২:৫৯:০০ অপরাহ্ন

দণ্ডিত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ আইনের আওতায় দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর দাবি, শেখ হাসিনা নিজেই ফিরতে চাইলে তাঁকে প্রত্যর্পণে ভারতের কোনো আইনি জটিলতা হওয়ার কথা নয়।
 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
 

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বন্দি প্রত্যর্পণ আইন অনুসরণ করা হবে। তিনি নিজে ফিরতে আগ্রহী হওয়ায় এ প্রক্রিয়ায় ভারতের পক্ষ থেকে আইনি জটিলতা তৈরির সুযোগ নেই বলে মনে করেন তিনি।
 

ব্রিফিংয়ে দেশের সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান।
 

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কাছে প্রচুর অর্থ রয়েছে। সেই অর্থ ব্যবহার করে দলটির লোকজন বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে।
 

এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
 

তথ্য উপদেষ্টা জানান, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা গেলে এ ধরনের ঘটনা কমে আসবে বলে তিনি মনে করেন।
 

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কেউ দলটির হয়ে কোনো কার্যক্রম পরিচালনা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com