বিকেল সাড়ে ৩টায় বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১০:০৬:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১০:০৬:৩১ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায়। সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় আয়োজিত এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।
 

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
 

সংসদ সচিবালয় ইতিমধ্যে অধিবেশন আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। অধিবেশনটি আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলতে পারে। সে ক্ষেত্রে মোট ১০ কার্যদিবস অধিবেশন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপিত হতে পারে। এসব বিলের ওপর আলোচনা হবে।
 

আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনের সময় কম রাখা হচ্ছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি বছরের প্রথম অধিবেশন জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। সে হিসেবে ২০২৭ সালের প্রথম অধিবেশন আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে বসতে পারে।
 

এদিকে, অধিবেশনের প্রথম দিন জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে অধিবেশনের কার্যদিবস ও কর্মসূচি চূড়ান্ত করা হবে।
 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং সাধারণ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com