গ্রাম পুলিশের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশ ও তাঁদের প্রধানের বেতন বৃদ্ধির পাশাপাশি মাসিক মোবাইল বিল, অবসর ভাতা ও যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) গ্রাম পুলিশের মহাসমাবেশে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, বেতন বৃদ্ধির সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে।
প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশের বেতন ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। আর গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া গ্রাম পুলিশকে প্রতি মাসে ১৫০ টাকা মোবাইল বিল দেবে সরকার। একই সঙ্গে তাঁদের অবসর ভাতা ও যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে।