বাংলাদেশে আসছেন পাকিস্তানের আলেম মাওলানা হানিফ জালান্ধরি

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৬:৩৭:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৬:৩৭:৩৯ অপরাহ্ন

রাজধানীর দক্ষিণখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ঈসালে সওয়াব মাহফিল। আগামী ২২ নভেম্বর (রোববার) দক্ষিণখান কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মধুবাগে আয়োজিত এ মাহফিলে প্রধান আলোচক হিসেবে বয়ান করবেন পাকিস্তানের বিশিষ্ট আলেম মাওলানা মুহাম্মদ হানিফ জালান্ধরি।
 

মাহফিল পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ঢাকা-১২৩০-এর দক্ষিণখান কেন্দ্রীয় কবরস্থান, ওয়ার্ড-৪৮, মধুবাগ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়েছে।
 

আয়োজকদের তথ্য অনুযায়ী, মাহফিলে মাগরিবের নামাজের পর প্রধান আলোচক হিসেবে বয়ান করবেন মাওলানা কারি মুহাম্মদ হানিফ জালান্ধরি।
 

এ ছাড়া বিশেষ আলোচক হিসেবে বাদ আসর বয়ান করবেন জাগ্রত কবি মাওলানা মুহিব খান। সকাল ১০টা থেকে দেশবরেণ্য ওলামায়ে কেরামের দ্বীনি আলোচনা শুরু হবে।
 

আয়োজকদের পক্ষ থেকে মুফতি বখতিয়ার হোসাইন সরদার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। মৃত স্বজনদের ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন শরিফ ও কালিমার খতম পাঠ এবং দোয়ায় অংশ নেওয়ার অনুরোধও জানান তিনি।
 

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com