রাজধানীর তুরাগ নদী থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (তাওসিফ সৌরি) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে উত্তরখান থানার রাজাবাড়ী সংলগ্ন তুরাগ নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, তাহসিফ সৌরি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তিনি নিখোঁজ হন। এর পরদিন তুরাগ নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য ধারণের প্রসঙ্গে আলোচনায় এসেছিলেন সাবেক এই বিমানবাহিনী কর্মকর্তা। তবে তাঁর মৃত্যুর কারণ এবং কীভাবে তিনি নদীতে গেলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও তদন্তের অগ্রগতির অপেক্ষা রয়েছে।