স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৭:৪১:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৭:৪১:০৬ অপরাহ্ন

স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮০ জন। আহতদের মধ্যে প্রায় ৫০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বিবিসি।
 

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির তোলেদো প্রদেশের মোরা ও ওরগাজ শহরের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, একই গন্তব্যের দিকে যাওয়া দুটি ট্রেন একই লাইনে চলছিল। এ সময় একটি ট্রেন পেছন থেকে অন্য ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।
 

দুর্ঘটনার সময় দুটি ট্রেনে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। ট্রেন দুটি মাদ্রিদ থেকে সেভিয়াগামী ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 

দুর্ঘটনার ভয়াবহতার বর্ণনা দিয়েছেন ৫৪ বছর বয়সী যাত্রী জেসুস জেরোনিমো। তিনি জানান, সংঘর্ষের সময় যাত্রীরা ট্রেনের ভেতর থেকে ছিটকে বাইরে পড়ে যান।
 

জেরোনিমো বলেন, “প্রথমে আমরা ভেবেছিলাম ট্রেন লাইনচ্যুত হয়েছে। পরে ধীরে ধীরে আমরা বাইরে বের হই এবং দেখতে পাই আমাদের ট্রেন একপাশে কাত হয়ে গেছে। সেখানে অনেক আহত মানুষ ছিলেন। অনেকে ভয়ে কাঁপছিলেন।”
 

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ব্যক্তিদের হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। অন্যদের আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

স্পেনে এর আগে বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটেছিল ২০১৩ সালে। সে সময় একটি ট্রেন রেললাইনের বাঁকে লাইনচ্যুত হয়ে পাশের লাইনে গিয়ে পড়ে। পরে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় ৮০ জন নিহত হন।
 

সাম্প্রতিক দুর্ঘটনাটি স্পেনের রেল যোগাযোগব্যবস্থায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com