‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যকারী সেই যুবক ৭ দিনের রিমান্ডে

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৬:৩৪:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৬:৩৪:৫০ অপরাহ্ন

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ফেসবুকে করা একটি পোস্টে স্নাইপার দিয়ে হামলার ইঙ্গিতপূর্ণ মন্তব্যের ঘটনায় গ্রেপ্তার আবু বকর সিদ্দিককে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
 

রোববার (২৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্‌ ফারজানা হকের আদালত শুনানি শেষে আসামির এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. ইয়াছিন পাইক আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
 

রিমান্ড আবেদনে বলা হয়, রাষ্ট্রপ্রধানের ওপর হামলার উসকানি, রাষ্ট্রের অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্ত, কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী বা স্নাইপার সরবরাহকারী চক্র জড়িত কি না—তা উদ্ঘাটনে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
 

গত ২১ অক্টোবর ‘THE BEAUTY OF RAJSHAHI’ নামের একটি ফেসবুক গ্রুপে প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবির নিচে ‘MD Abu Bokor Siddique’ নামের আইডি থেকে মন্তব্য করা হয়—‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো।’ বিষয়টি ডিবি পুলিশের নজরে এলে ওই দিনই তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজশাহীর পবা থেকে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন। এ ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com