ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী

আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৮:৫৮:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৮:৫৮:২৬ পূর্বাহ্ন
​ফ্রান্সে চলমান সহিংস বিক্ষোভ, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
​আগামী শনিবারের সম্ভাব্য বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে দেশজুড়ে এই কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি মাঠে নামানো হবে সেনাবাহিনীর বিশেষ ‘সেন্তিনেল’ ইউনিটের সদস্যদের।
 
​মঙ্গলবার (২০ অক্টোবর) দেশটির জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সহিংসতা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকলে পুলিশ ও জেন্ডার্মেরির সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় আরও বেশি মনোযোগ দিতে পারবেন।
 
​এদিকে, শনিবারের কর্মসূচি ঘিরে দেশজুড়ে ব্যাপক পুলিশ মোতায়েনের কথা জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু। তার অভিযোগ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থায় বিশৃঙ্খলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভকে পুঁজি করে কট্টর বামপন্থি গোষ্ঠীগুলো দেশে সহিংসতা উসকে দিচ্ছে।
 
​নিরাপত্তা নিশ্চিতে এসব গোষ্ঠীকে কোনোভাবেই প্রেসিডেন্টের কার্যালয় ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে মিছিল নিয়ে এগোতে দেওয়া হবে না বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com