বশেফমুবিপ্রবিতে সেবা প্রদান বিষয়ে অংশীজন সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৯-০৩-২০২৪ ১০:০৬:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৪ ১২:১৪:৪৮ পূর্বাহ্ন
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) মঙ্গলবার দুপুরে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে উপাচার্যের সভাকক্ষে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান।
 
সেবাপ্রদান প্রতিশ্রুতি বিষয়ক কমিটির আহ্বায়ক মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন ও প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এম. ইউসুফ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
 
এপিএ ফোকাল পয়েন্ট সহকারী রেজিস্ট্রার মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধি, কর্মকর্তা প্রতিনিধি, কর্মচারী প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, ছাত্র প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের অংশীজনেরা উপস্থিত ছিলেন। 
 
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর/শাখায় সেবার মান উন্নয়নকল্পে নানা বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]