বাঘাইছড়ির ইমামপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৯:৩১:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৯:৩১:২২ পূর্বাহ্ন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ইমামপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠন ও জনসচেতনতা বাড়াতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাঘাইছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইমামপাড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
 

স্থানীয় বাসিন্দা হায়দার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, বাঘাইছড়ি থানার সেকেন্ড অফিসার মো. মাইনুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ও আব্দুর রহমান এবং কাচালং সরকারি কলেজের প্রদর্শক আবুল ফজল।
 

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় তরুণ, যুবসমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
 

সভায় মাদকের ক্ষতিকর দিক এবং ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।
 

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, স্থানীয় জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করার পাশাপাশি তরুণদের সচেতন করতে এ ধরনের কর্মসূচি সহায়ক হতে পারে।
 

আয়োজকদের মতে, শুধু সচেতনতামূলক আয়োজন নয়, স্থানীয় পর্যায়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক উদ্যোগও জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com