আ. লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০২:২২:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০২:২২:২৬ অপরাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালকের পরিচয়ে সামনে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
 

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় সরকারের পাঁচ মাসের কার্যক্রম এবং বিরোধী দলের কর্মসূচি নিয়েও কথা বলেন তিনি।
 

নূরুল ইসলাম মনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যেই বিরোধী দল দুটি লংমার্চ করেছে। আরও একটি লংমার্চ করার কথা বলছে তারা।
 

দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট প্রসঙ্গে চিফ হুইপ বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখন অর্থনীতি ও গণতন্ত্র গুরুতর ঝুঁকির মুখে পড়েছে। তাঁর দাবি, প্রতিবারই বিএনপি সেই সংকট থেকে দেশকে বের করে এনেছে।
 

বর্তমান সরকারের ভূমিকা তুলে ধরে নূরুল ইসলাম মনি আরও বলেন, সারা দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও সরকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com