বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’, নিয়োগ হবে এসএসসির মাধ্যমে

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০১:২২:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০১:২২:৪৫ অপরাহ্ন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষাব্যবস্থায় বড়সড় পরিবর্তনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষক নিয়োগে সমতা আনতে রাজ্যে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে ‘মাদ্রাসা সার্ভিস কমিশন’। এখন থেকে সরকারি ও অনুদানপ্রাপ্ত মাদ্রাসায় শিক্ষক নিয়োগের সব দায়িত্ব পালন করবে ‘স্কুল সার্ভিস কমিশন’ বা এসএসসি।
 

গতকাল বুধবার ইটিভি ভারতের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মাদ্রাসা সার্ভিস কমিশনকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করে সরাসরি স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) সঙ্গে যুক্ত করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া হয়েছে। ওটা স্কুল সার্ভিস কমিশনে মার্জ করে দেওয়া হয়েছে।’ এর ফলে মাদ্রাসার জন্য আর কোনো পৃথক পরীক্ষার ব্যবস্থা থাকছে না।
 

তবে এই প্রশাসনিক সিদ্ধান্তকে আইনি বৈধতা দিতে বিধানসভায় নতুন বিল আনতে হবে রাজ্য সরকারকে। পুরোনো মাদ্রাসা সার্ভিস কমিশন আইন বাতিল এবং এসএসসির মাধ্যমে বাড়তি নিয়োগের পথ প্রশস্ত করতে এসএসসি আইনেও সংশোধনী আনতে হবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে রাজ্য সরকার। বিধানসভায় বিল পাসের মাধ্যমে আইনি জটিলতা কাটলেই নতুন নিয়ম পুরোপুরি কার্যকর হবে।
 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০০৭ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার রাজ্যের ৬১৪টি মাদ্রাসাকে প্রথম সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা দেয়। এরপর ২০০৮ সালে তৈরি হয় মাদ্রাসা সার্ভিস কমিশন আইন এবং সেই আইনের ভিত্তিতেই মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হয়ে আসছিল। কিন্তু বর্তমান সরকার সব শিক্ষক নিয়োগ একটি নির্দিষ্ট জায়গা থেকে পরিচালনার লক্ষ্যে মাদ্রাসা কমিশন তুলে দেওয়ার এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com