আজ নুডলস দিবস

আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৯:২৬:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৯:২৬:৫০ পূর্বাহ্ন

নুডলস পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। খুব সহজে ও দ্রুত রান্না করা যায় বলে বিশ্বজুড়েই সুস্বাদু এই খাবারটি বেশ জনপ্রিয়। বাংলাদেশেও এখন ইনস্ট্যান্ট নুডলসের ব্যাপক চাহিদা রয়েছে। ছোট-বড় সবার প্রিয় এই খাবারটির জন্য রয়েছে একটি বিশেষ দিন। আজ ৬ অক্টোবর, ‘নুডলস দিবস’। প্রতিবছর যুক্তরাষ্ট্রে দিনটি উদযাপিত হয়।
 

তবে ঠিক কবে বা কারা ৬ অক্টোবরকে নুডলস দিবস হিসেবে পালন করা শুরু করেছিল, তার সঠিক কোনো তথ্য জানা যায় না। ধারণা করা হয়, নুডলসের উৎপত্তি অন্তত দুই হাজার বছর বা তারও আগে। ঐতিহাসিক নথিতে নুডলসের প্রথম উল্লেখ পাওয়া যায় চীনের ইস্টার্ন হান সাম্রাজ্যের (২৫–২২০ খ্রিষ্টাব্দ) সময়কার এক গ্রন্থে।
 

সে সময় খামির ছাড়া মণ্ড তৈরি করে নানা উপায়ে নুডলস রান্না করা হতো। কালের পরিক্রমায় সময়, সংস্কৃতি ও উপকরণ বদলালেও নুডলসের আবেদন ও স্বাদ আজও অপরিবর্তিত রয়ে গেছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com