ভাইরাল ‘ভ্রমণ ম্যাপ’: নিজের ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৪:১০:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৪:১০:০২ অপরাহ্ন

সুযোগ পেলেই দেশের এক জেলা থেকে অন্য জেলায় ছুটে যান ভ্রমণপিপাসুরা। তবে এ পর্যন্ত কতগুলো জেলা ঘোরা হলো আর কোনগুলো বাকি রয়ে গেল—সেই হিসাব রাখতে এবার অনলাইনে মিলছে ব্যক্তিগত ভ্রমণ ম্যাপ তৈরির সুযোগ। ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিনের তৈরি করা এই ম্যাপ এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই নিজেদের ভ্রমণ ম্যাপ তৈরি করে তা টাইমলাইনে শেয়ার করছেন।
 

ভ্রমণ ম্যাপ তৈরি করতে প্রথমে আনসিন বাংলাদেশ-এর ওয়েবসাইটে (unseenbangladesh.com) প্রবেশ করতে হবে। সেখানে দেশের আট বিভাগের ৬৪ জেলার নামসহ একটি মানচিত্র দেখা যাবে। ইতোমধ্যে যেসব জেলা ঘোরা হয়েছে, সেগুলো তালিকা থেকে বা সরাসরি মানচিত্রে ক্লিক করে নির্বাচন করা যাবে। সার্চ অপশন ব্যবহার করেও নির্দিষ্ট জেলার নাম খোঁজার সুবিধা রয়েছে।
 

যতগুলো জেলা নির্বাচন করা হবে, ম্যাপে তার মোট সংখ্যা দেখাবে (যেমন: ৬৪ জেলার মধ্যে ১০টি ঘুরে থাকলে ১০/৬৪ দেখাবে)। এক ক্লিকে ‘সব বাছাই করুন’ বা নতুন করে হিসাব করতে ‘সব মুছুন’ অপশনও ব্যবহার করা যাবে।
 

এই ভ্রমণ ম্যাপটিতে পাঁচটি ভিন্ন থিম রয়েছে। ব্যবহারকারী তাঁর পছন্দমতো যেকোনো থিম ও রং বেছে নিতে পারবেন। চাইলে ম্যাপের সঙ্গে নিজের ছবি ও নাম যুক্ত করার সুবিধাও রাখা হয়েছে। নাম না দিলে ম্যাপের ওপর ডিফল্টভাবে ‘আমার বাংলাদেশ’ লেখা থাকবে।
 

নিজের পছন্দ অনুযায়ী ম্যাপটি সাজানো হয়ে গেলে পেজের একেবারে নিচে ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অপশনে যেতে হবে। সেখান থেকে খুব সহজেই পিএনজি (PNG), জেপিজি (JPG) কিংবা পিডিএফ (PDF) ফরম্যাটে ম্যাপটি সংরক্ষণ করা যাবে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com