দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০২-১০-২০২৬ ১২:৩০:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৬ ১২:৩০:৩৬ অপরাহ্ন

দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটে তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে পৌঁছান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। এই সফরে প্রধানমন্ত্রী ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধনসহ নানা কর্মসূচিতে অংশ নেন।
 

সফরকালে প্রধানমন্ত্রী পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়) উদ্বোধন করেন। একই সঙ্গে সেখানে খাল ও নদী খনন এবং বাঁধ নির্মাণ কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।
 

এ ছাড়া ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরামের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 

বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি স্থানীয় জনগণের মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করেন। একই সঙ্গে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং মন্দিরের পুরোহিতদের হাতে সম্মানী তুলে দেন তিনি।
 

জানা গেছে, প্রধানমন্ত্রী গতকাল দুপুর সোয়া একটার দিকে ফেনীতে পৌঁছান এবং দিনব্যাপী এসব কর্মসূচি শেষে সন্ধ্যা সাতটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com